আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৮৫৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৫৭. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইয়া'কূব (আ)-এর এক দ্বীনী বন্ধু ছিলেন। তিনি একদিন বললেনঃ হে ইয়া'কূব। কোন কারণে আপনার দৃষ্টিশক্তি চলে গেল? তিনি বললেন, ইউসুফের জন্য কান্নার কারণে। তিনি (আবার) জিজ্ঞেস করলেন, কোন কারণে আপনার পিঠ বেঁকে গেছে? তিনি বললেন: বিন ইয়ামীনের জন্য শোক সন্তাপের কারণে। এমন সময় জিব্রীল (আ) এসে বললেনঃ হে ইয়া'কূব! আল্লাহ তা'আলা আপনাকে সালাম বলছেন এবং বলছেন যে, তিনি কি আমার পরিবর্তে অন্যের কাছে আমার বিরুদ্ধে অনুযোগ করতে লজ্জাবোধ করছ না? তিনি বললেনঃ আমার অনুযোগ ও শোক সন্তাপ একমাত্র আল্লাহ্ তা'আলার দরবারেই। তখন জিবরীল (আ) বললেনঃ হে ইয়া'কুব। আপনি যে অনুযোগ করেন, সে সম্পর্কে আল্লাহ্ তা'আলা সম্যক অবগত আছেন। তারপর ইয়াকুব (আ) বললেনঃ হে আমার প্রতিপালক। তুমি কি এই অতিশয় বৃদ্ধ লোকটির উপর দয়া
করবে না? তুমি আমার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছ, আমার পিঠ কুঁজো করে দিয়েছ। অতএব তুমি আমার দুইফুল (পুত্রদ্বয়)-কে আমার কাছে ফিরিয়ে দাও। আমি মৃত্যুর পূর্বে তাদের একটু ঘ্রাণ নিতে চাই। এরপর তুমি আমাতে যা ইচ্ছা তা-ই করো। তিনি (রাসুলুল্লাহ্ ﷺ) বলেনঃ তারপর জিবরীল (আ) তাঁর কাছে এসে বললেন যে, আল্লাহ্ তা'আলা আপনাকে সালাম জানাচ্ছেন এবং আপনাকে বলছেন, তুমি সুসংবাদ নাও এবং তোমার অন্তর আনন্দিত হোক। আমার মর্যাদার কসম, যদি তারা উভয়ে মৃতও হত তবু আমি তাদেরতে জীবিত করে দিতাম। অতএব তুমি গরীব-মিসকীনদের খাবারের ব্যবস্থা কর! কেননা, নবী-রাসূল ও গরীব-মিসকীনগণ আমার সবচেয়ে প্রিয় বান্দা। তুমি কি জান আমি কেন তোমার দৃষ্টিশক্তি তুলে নিয়েছিলাম এবং তোমার পিঠকে কেন কুঁজো করে দিয়েছিলাম এবং কেন ইউসুফের ভ্রাতৃবৃন্দ ইউসুফের সাথে যা করার তা করেছে? তোমরা একটি ছাগল যবাই করেছিলে। তখন তোমাদের কাছে একটি ইয়াতীম ও অভাবী লোক এসেছিল। সে ছিল রোযাদার। কিন্তু তোমরা তাকে তাথেকে কিছুই খেতে দাওনি। তিনি (রাসূলুল্লাহ ﷺ) বলেন, এরপর থেকে ইয়াকুব (আ) যখন সকাল বেলার খাবার খেতে ইচ্ছা করতেন তখন একজন ঘোষককে এ মর্মে ঘোষণা দিতে নির্দেশ দিতেন যে, ওহে যেসব গরীব-মিসকীন সকাল বেলার খাবার খেতে ইচ্ছুক, তারা যেন ইয়া'কুব (আ)-এর সাথে খাবার খায়। আর যদি তিনি রোযাদার হতেন, তবে একজন ঘোষককে এ মর্মে ঘোষণা দেয়ার জন্য নির্দেশ দিতেন যে, ওহে যেসব গরীব মিসকীন রোযাদার ছিলে, তারা যেন ইয়া'কুব (আ)-এর সঙ্গে ইফতার করে।
(হাকিম হাদীসটি বর্ণনা করেছেন এবং সেই সনদে বায়হাকী ও হাফস ইবন উমর ইবন যুবায়র-এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেনঃ "হাস ইবন উমর ইবন যুবায়র থেকে" এভাবেই আমার শোনা। তবে আমি মনে করি, যুবায়র নামটি এখানে ভ্রম। আসল নাম হচ্ছে এরকমঃ হাফ্স ইবন উমার ইবন আব্দুল্লাহ ইব্‌ন আবু তালহা। যদি এটাই সঠিক হয় তবে হাদীসটি সহীহ। ইসহাক ইবন রাহওয়ায়হ তাঁর তাফসীরে হাদীসটি উল্লেখ করে বলেন: আমর ইবন মুহাম্মদ আমাদের কাছে বর্ণনা করেছেন যে, যাফর ইবন সুলায়মান ইয়াহয়া ইবন আব্দুল মালিকের সূত্রে আনাস (রা)-এর মধ্যস্থতায় নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4857- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ ليعقوب أَخ مؤاخ فِي الله تَعَالَى فَقَالَ ذَات يَوْم يَا يَعْقُوب مَا الَّذِي أذهب بَصرك قَالَ الْبكاء على يُوسُف
قَالَ مَا الَّذِي قَوس ظهرك قَالَ الْحزن على بنيامين فَأَتَاهُ جِبْرِيل فَقَالَ يَا يَعْقُوب إِن الله يُقْرِئك السَّلَام وَيَقُول أما تَسْتَحي أَن تشكوني إِلَى غَيْرِي قَالَ إِنَّمَا أَشْكُو بثي وحزني إِلَى الله فَقَالَ جِبْرِيل الله أعلم بِمَا تَشْكُو يَا يَعْقُوب ثمَّ قَالَ يَعْقُوب أَي رب أما ترحم الشَّيْخ الْكَبِير أذهبت بَصرِي وقوست ظَهْري فاردد عَليّ ريحانتي أشمه شمة قبل الْمَوْت ثمَّ اصْنَع بِي مَا أردْت قَالَ فَأَتَاهُ جِبْرِيل فَقَالَ إِن الله يُقْرِئك السَّلَام وَيَقُول لَك أبشر وليفرح قَلْبك فَوَعِزَّتِي لَو كَانَا ميتين لنشرتهما فَاصْنَعْ طَعَاما للْمَسَاكِين فَإِن أحب عبَادي إِلَيّ الْأَنْبِيَاء وَالْمَسَاكِين وَتَدْرِي لم أذهبت بَصرك وقوست ظهرك وصنع إخْوَة يُوسُف بِيُوسُف مَا صَنَعُوا إِنَّكُم ذبحتم شَاة فأتاكم مِسْكين يَتِيم وَهُوَ صَائِم فَلم تطعموه مِنْهُ شَيْئا
قَالَ فَكَانَ يَعْقُوب عَلَيْهِ السَّلَام بعد ذَلِك إِذا أَرَادَ الْغَدَاء أَمر مناديا فَنَادَى أَلا من أَرَادَ الْغَدَاء من الْمَسَاكِين فليتغد مَعَ يَعْقُوب وَإِن كَانَ صَائِما أَمر مناديا فَنَادَى أَلا من كَانَ صَائِما من الْمَسَاكِين فليفطر مَعَ يَعْقُوب عَلَيْهِ السَّلَام

رَوَاهُ الْحَاكِم وَمن طَرِيقه الْبَيْهَقِيّ عَن حَفْص بن عمر بن الزبير عَن أنس قَالَ الْحَاكِم كَذَا فِي سَمَاعي عَن حَفْص بن عمر بن الزبير وأظن الزبير وهم وَأَنه حَفْص بن عمر بن عبد الله بن أبي طَلْحَة فَإِن كَانَ كَذَلِك فَالْحَدِيث صَحِيح وَقد أخرجه إِسْحَاق بن رَاهَوَيْه فِي تَفْسِيره قَالَ أَنبأَنَا عَمْرو بن مُحَمَّد حَدثنَا زَافِر بن سُلَيْمَان عَن يحيى بن عبد الْملك عَن أنس عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بِنَحْوِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান