আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৮৩৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৩৮. হযরত আবূ সাঈদ খুদরী (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, মূসা (আ) বলবেন, হে আমার প্রতিপালক! আপনি কি দুনিয়াতে আপনার মু'মিন বান্দার রিযিক সংকীর্ণ করে দেন? রাসূলুল্লাহ (ﷺ) বলেন: অতঃপর হযরত মূসা (আ)-এর জন্য জান্নাতের একটি দরজা খুলে দেয়া হবে। তখন তিনি জান্নাতের দিকে তাকাবেন। (তখন) আল্লাহ তা'আলা তাঁকে বলবেন, হে মূসা। এই সে নিয়ামতসমূহ যা আমি মু'মিন বান্দার জন্য প্রস্তুত করে রেখেছি। হযরত মূসা (আ) বলবেন, হে আমার প্রতিপালক! আপনার মর্যাদা ও মাহাত্ম্যের কসম। যদি জান্নাতী লোকটি উভয় হাত-পা কাটা হয় (এবং) তার সৃষ্টির দিন থেকে কিয়ামত পর্যন্ত উপুড় হয়ে হামাগুড়ি দিয়ে চলে এবং এটা তার শেষ গন্তব্যস্থল হয়, তবে সে কখনও এখানে কোন রকম অসুবিধা দেখবে না। রাসূলুল্লাহ (ﷺ) বলেন: তারপর হযরত মূসা (আ) বলবেন, হে আমার প্রতিপালক! আপনি কি আপনার কাফির বান্দার রিযিক দুনিয়াতে প্রশস্ত করে দেন? রাসূলুল্লাহ (ﷺ) বলেন। অতঃপর হযরত মূসা (আ)-এর জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেয়া হবে। তখন তাঁকে বলা হবে, হে মূসা! এই সে শাস্তি যা আমি কাফির বান্দার জন্য প্রস্তুত রেখেছি। হযরত মূসা (আ) বলবেন, হে আমার প্রতিপালক। আপনার মর্যাদা ও মাহাত্ম্যের কসম। যদি জাহান্নামী ব্যক্তির সৃষ্টির দিন থেকে কিয়ামতের দিন পর্যন্ত সমগ্র দুনিয়া তার জন্য হয় এবং এটা তার শেষ আবাসস্থল হয়, তবে সে এখানে কোন কল্যাণ দেখতে পাবে না।
(আহমাদ (র) হাদীসটি ইবন লাহী'আহ-এর সূত্রে দাব্বাজ থেকে বর্ণনা করেছেন।)
(আহমাদ (র) হাদীসটি ইবন লাহী'আহ-এর সূত্রে দাব্বাজ থেকে বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4838- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ إِن مُوسَى صلوَات الله وَسَلَامه عَلَيْهِ قَالَ أَي رب عَبدك الْمُؤمن تقتر عَلَيْهِ فِي الدُّنْيَا قَالَ فَيفتح لَهُ بَاب من الْجنَّة فَينْظر إِلَيْهَا قَالَ لَهُ يَا مُوسَى هَذَا مَا أَعدَدْت لَهُ فَقَالَ مُوسَى أَي رب وَعزَّتك وجلالك لَو كَانَ أقطع الْيَدَيْنِ وَالرّجلَيْنِ يسحب على وَجهه مُنْذُ يَوْم خلقته إِلَى يَوْم الْقِيَامَة وَكَانَ هَذَا مصيره لم ير بؤسا قطّ
قَالَ ثمَّ قَالَ مُوسَى أَي رب عَبدك الْكَافِر توسع عَلَيْهِ فِي الدُّنْيَا قَالَ فَيفتح لَهُ بَاب من النَّار فَيُقَال لَهُ يَا مُوسَى هَذَا مَا أَعدَدْت لَهُ
فَقَالَ مُوسَى أَي رب وَعزَّتك وجلالك لَو كَانَ لَهُ الدُّنْيَا مُنْذُ يَوْم خلقته إِلَى يَوْم الْقِيَامَة وَكَانَ هَذَا مصيره كَأَن لم ير خيرا قطّ
رَوَاهُ أَحْمد من طَرِيق ابْن لَهِيعَة عَن دراج
قَالَ ثمَّ قَالَ مُوسَى أَي رب عَبدك الْكَافِر توسع عَلَيْهِ فِي الدُّنْيَا قَالَ فَيفتح لَهُ بَاب من النَّار فَيُقَال لَهُ يَا مُوسَى هَذَا مَا أَعدَدْت لَهُ
فَقَالَ مُوسَى أَي رب وَعزَّتك وجلالك لَو كَانَ لَهُ الدُّنْيَا مُنْذُ يَوْم خلقته إِلَى يَوْم الْقِيَامَة وَكَانَ هَذَا مصيره كَأَن لم ير خيرا قطّ
رَوَاهُ أَحْمد من طَرِيق ابْن لَهِيعَة عَن دراج