আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৭৬৬
অধ্যায়ঃ শিষ্টাচার
প্রবাস জীবনে মৃত্যুবরণের প্রতি আগ্রহ প্রদান
৪৭৬৬. তাবারানী এ হাদীস আব্দুল মালিক ইবন হারুন ইবন আনতারা-তিনি পরিত্যক্ত রাবী-এর সূত্রে তাঁর পিতার মধ্যস্থতায় তাঁর পিতামহ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) একদিন বল্লেন: তোমরা তোমাদের মধ্য থেকে কাকে শহীদ বলে গণ্য কর? আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয় (সেই শহীদ)। তিনি বললেনঃ এমনটি হলে তো আমার উম্মাতের শহীদের সংখ্যা নিতান্তই কম। (জেনে রেখো,) যে আল্লাহর রাস্তায় নিহত হয়, সে শহীদ, উঁচু স্থান থেকে পড়ে বা গড়িয়ে মৃত্যুবরণকারী শহীদ, সন্তান প্রসবের সময় মৃত্যুবরণকারিনী শহীদ, পানিতে ডুবে মৃত্যু বরণকারী শহীদ, বক্ষ ব্যাধিতে মৃত্যুবরণকারী শহীদ, আগুনে পুড়ে নিহত ব্যক্তি শহীদ, মুসাফির অবস্থায় নিহত ব্যক্তি শহীদ।
[হাফিয (র) বলেনঃ] যেসব হাদীসে মুসাফির অবস্থার মৃত্যু শাহাদত বলে বর্ণিত হয়েছে, তন্মধ্যে কোনটিই আমার জানা মতে, হাসানের স্তরে উত্তীর্ণ হয়নি।
[হাফিয (র) বলেনঃ] যেসব হাদীসে মুসাফির অবস্থার মৃত্যু শাহাদত বলে বর্ণিত হয়েছে, তন্মধ্যে কোনটিই আমার জানা মতে, হাসানের স্তরে উত্তীর্ণ হয়নি।
كتاب الأدب
التَّرْغِيب فِي الْمَوْت فِي الغربة
4768- وروى الطَّبَرَانِيّ من طَرِيق عبد الْملك بن هَارُون بن عنترة وَهُوَ مَتْرُوك عَن أَبِيه عَن جده قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذَات يَوْم مَا تَعدونَ الشَّهِيد فِيكُم قُلْنَا يَا رَسُول الله من قتل فِي سَبِيل الله قَالَ إِن شُهَدَاء أمتِي إِذا لقَلِيل من قتل فِي سَبِيل الله فَهُوَ شَهِيد والمتردي شَهِيد وَالنُّفَسَاء شَهِيد وَالْغَرق شَهِيد والسل شَهِيد والحريق شَهِيد والغريب شَهِيد
قَالَ الْحَافِظ وَقد جَاءَ فِي أَن موت الْغَرِيب شَهَادَة جملَة من الْأَحَادِيث لَا يبلغ شَيْء مِنْهَا دَرَجَة الْحسن فِيمَا أعلم
كتاب التَّوْبَة والزهد التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع
السَّيئَة الْحَسَنَة