আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৭৬৪
অধ্যায়ঃ শিষ্টাচার
প্রবাস জীবনে মৃত্যুবরণের প্রতি আগ্রহ প্রদান
৪৭৬৪. হযরত আবদুল্লাহ্ ইব্ন আমর ইবন আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: মদীনায় যারা জন্মগ্রহণ করেছে, তাদের একজন সেখানে মৃত্যুবরণ করল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার সালাতুল জানাযা আদায় করলেন। অতঃপর বললেন: আহ! যদি সে তার জন্মস্থান ব্যতীত অন্যত্র মৃত্যুবরণ করত। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেনঃ তা কেন ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। তিনি বললেন। নিশ্চয় মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার জন্য জান্নাতে তার জন্মস্থান থেকে পদার্পনের অন্তিম পদচিহ্ন পর্যন্ত জায়গা পরিমাপ করা হয় এবং সে অনুপাতে জান্নাতের স্থান প্রসস্ত করে দেয়া হয়।
(নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসের উল্লিখিত ভাষা তারই বর্ণিত। ইবন মাজাহ (তাঁর সুনানে) ও ইবন হিব্বান স্বীয় সহীহ কিতাবে ও এ হাদীসটি উল্লেখ করেছেন।)
(নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসের উল্লিখিত ভাষা তারই বর্ণিত। ইবন মাজাহ (তাঁর সুনানে) ও ইবন হিব্বান স্বীয় সহীহ কিতাবে ও এ হাদীসটি উল্লেখ করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْمَوْت فِي الغربة
4766- عَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا قَالَ مَاتَ رجل بِالْمَدِينَةِ مِمَّن ولد بهَا فصلى عَلَيْهِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثمَّ قَالَ يَا ليته مَاتَ بِغَيْر مولده
قَالُوا وَلم ذَاك يَا رَسُول الله قَالَ إِن الرجل إِذا مَاتَ بِغَيْر مولده قيس بَين مولده إِلَى مُنْقَطع أَثَره فِي الْجنَّة
رَوَاهُ النَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
قَالُوا وَلم ذَاك يَا رَسُول الله قَالَ إِن الرجل إِذا مَاتَ بِغَيْر مولده قيس بَين مولده إِلَى مُنْقَطع أَثَره فِي الْجنَّة
رَوَاهُ النَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه