আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭৪৭
অধ্যায়ঃ শিষ্টাচার
সফর ইত্যাদিতে কুকুর ও ঘণ্টা সাথে সাথে রাখার ব্যাপারে সতর্কীকরণ
৪৭৪৭. অপর এক রিওয়ায়েতে আছে, আবূ বাক্র ইব্‌ন আবু শায়খ বলেন: আমি সালেমের সাথে বসা ছিলাম। আমাদের পাশ দিয়ে উম্মুল বানীনের একটি যাত্রীদল অতিক্রম করল। তাদের সাথে ছিল ঘুঙ্গুর। অতঃপর সালিম তাঁর পিতার সূত্রে এই হাদীস বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলেন: যে যাত্রীদলের সাথে একটি ঘন্টা থাকে, তাদের সাথে ফিরিশতা থাকে না। অথচ এদের সাথে তুমি কত ঘুঙ্গুর দেখছ।
(নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من اسْتِصْحَاب الْكَلْب والجرس فِي سفر وَغَيره
4749- وَفِي رِوَايَة قَالَ أَبُو بكر بن أبي شيخ كنت جَالِسا مَعَ سَالم فَمر بِنَا ركب لأم الْبَنِينَ مَعَهم أَجْرَاس فَحدث سَالم عَن أَبِيه أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تصْحَب الْمَلَائِكَة ركبا مَعَهم جلجل كم ترى مَعَ هَؤُلَاءِ من جلجل

رَوَاهُ النَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান