আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭২৯
অধ্যায়ঃ শিষ্টাচার
মাহরাম ব্যতিরেকে মহিলার একাকিনী সফর করার ব্যাপারে সতর্কীকরণ
৪৭২৯. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে এরূপ কোন মহিলার জন্যে সাথে তার পিতা, ভাই, স্বামী, পুত্র অথবা তার অন্য কোন মাহরাম পুরুষ ব্যতীত তিন দিনের অথবা তারও বেশী দিনের সফরে বের হওয়া বৈধ নয়।
(বুখারী, মুসলিম, তিরমিযী ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
ترهيب الْمَرْأَة أَن تُسَافِر وَحدهَا بِغَيْر محرم
4729- عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يحل لامْرَأَة تؤمن بِاللَّه وَالْيَوْم الآخر أَن تُسَافِر سفرا يكون ثَلَاثَة أَيَّام فَصَاعِدا إِلَّا وَمَعَهَا أَبوهَا أَو أَخُوهَا أَو زَوجهَا أَو ابْنهَا أَو ذُو محرم مِنْهَا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান