আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭১৪
অধ্যায়ঃ শিষ্টাচার
শিকার করা অথবা গবাদি পশু সংরক্ষণের উদ্দেশ্যে ব্যতিরেকে কুকুর পালনের ব্যাপারে সতর্কীকরণ
৪৭১৪. হযরত ইব্‌ন উমর (রা) বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি শিকারের কুকুর অথবা গবাদি পশু সংরক্ষণের কুকুর ব্যতীত অন্য কোন কুকুর পালন করে, তার (নেক আমলের) সাওয়াবসমূহ থেকে প্রতিদিন দুই কীরাত'* পরিমাণ সাওয়াব কমে যায়।
(মালিক, বুখারী, মুসলিম, তিরমিযী ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)

*বুখারী-মুসলিম বর্ণিত একটি হাদীসের ব্যাখ্যা অনুসারে কীরাত অর্থ বড় পর্বতসমতুল্য। অতএব দুই কীরাত অর্থ দুইটি বড় পর্বত সমতুল্য।
كتاب الأدب
التَّرْهِيب من اقتناء الْكَلْب إِلَّا لصيد أَو مَاشِيَة
4714- عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من اقتنى كَلْبا إِلَّا كلب صيد أَو مَاشِيَة فَإِنَّهُ ينقص من أجره كل يَوْم قيراطان

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান