আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬৪৫
অধ্যায়ঃ শিষ্টাচার
যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৪৫. কাতান ইবন কাবীসা (র)-এর সূত্রে তাঁর পিতা (কাবীসা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি রাসূলুল্লাহ(ﷺ) -কে বলতে শুনেছি, 'ইয়াফা, তিয়ারা' ও তারক' প্রতিমাপূজার শামিল।
(আবূ দাউদ, নাসাঈ ও ইবন হিব্বান (তাঁর সাহীহ) হাদীসটি বর্ণনা করেছেন।)

শব্দ বিশ্লেষণঃ আবু দাউদ বলেন। الطرق (তারকা): গণনা করা, العيافة (আল-ইয়াফা) ভূমিতে অংকন করে ভবিষ্যৎ নির্ণয় করা। ইব্‌ন ফারিস বলেন: তারক মানে যষ্টি দ্বারা আঘাত করা। এটাও গণনার একটি পদ্ধতি। طا - الطرقতে যবর'- ر তে জযম যোগে গঠিত। جيم - الجبت এ যের যোগে পঠিত। অর্থাৎ, আল্লাহ্ ব্যতীত সকল পূজ্যবস্তু।
১: ইয়াফা- পাখি উড়িয়ে এবং তার নাম, ডাক ও গতির সাহায্যে শুভাশুভ নির্ণয় করা।
২. তিয়ারা- পাখি উড়িয়ে তার ডান ও বাম গতির ভিত্তিতে অন্য কোন সাহায্যে মঙ্গলামঙ্গল পরীক্ষা করা।
৩. তারকা যাদু-টোনার উদ্দেশ্যে কংকর নিক্ষেপ করা।
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4645- وَعَن قطن بن قبيصَة عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول العيافة والطيرة والطرق من الجبت

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه
قَالَ أَبُو دَاوُد الطّرق الزّجر والعيافة الْخط انْتهى
وَقَالَ ابْن فَارس الطّرق الضَّرْب بالعصى وَهُوَ جنس من التكهن
الطّرق بِفَتْح الطَّاء وَسُكُون الرَّاء
والجبت بِكَسْر الْجِيم كل مَا عبد من دون الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান