আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৬৪১
অধ্যায়ঃ শিষ্টাচার
যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৪১. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি কোন ভবিষ্যৎ বক্তা অথবা যাদুকর অথবা গনকের কাছে এসে তাকে কিছু জিজ্ঞেস করে তার উক্তি মুতাবিক তাকে বিশ্বাস করল, সে মুহাম্মাদ (ﷺ) -এর উপর যা অবতীর্ণ হয়েছে তার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করল।
(বাযযার ও আবূ ইয়ালা উত্তম সনদে মওকূফ রিওয়ায়াতরূপে হাদীসটি বর্ণনা করেছেন।)
(বাযযার ও আবূ ইয়ালা উত্তম সনদে মওকূফ রিওয়ায়াতরূপে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4641- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ من أَتَى عرافا أَو ساحرا أَو كَاهِنًا فَسَأَلَهُ فَصدقهُ بِمَا يَقُول فقد كفر بِمَا أنزل على مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم
رَوَاهُ الْبَزَّار وَأَبُو يعلى بِإِسْنَاد جيد مَوْقُوفا
رَوَاهُ الْبَزَّار وَأَبُو يعلى بِإِسْنَاد جيد مَوْقُوفا