আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬৩২
অধ্যায়ঃ শিষ্টাচার
যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৩২. হযরত ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলাল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন কিছু দ্বারা অমঙ্গল নির্ণয় করে অথবা যার জন্য অমঙ্গল নির্ণয় করা হয়, যে ব্যক্তি অদৃশ্যের কথা বলে অথবা যার জন্য অদৃশ্যের কথা বলা হয় এবং যে ব্যক্তি যাদুটোনা করে অথবা যার জন্য জাদুটোনা করা হয় সে আমাদের দলভুক্ত নয়। যে ব্যক্তি কোন গণকের কাছে এসে তার উক্তি মুতাবিক তাকে বিশ্বাস করল সে মুহাম্মদ (স)-এর উপর যা অবতীর্ণ হয়েছে তার সাথে কুফরী করল।
(বাযযার হাদীসটি উত্তম সনদে বর্ণনা করেছেন। তাবারানী হাদীসটি হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর সূত্রে হাসান সনদে উল্লেখ করেছেন। তবে তাতে "যে ব্যক্তি কোন গণকের কাছে এসে......" (শেষ পর্যন্ত) কথাটি নেই।)
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4632- وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ منا من تطير أَو تطير لَهُ أَو تكهن أَو تكهن لَهُ أَو سحر أَو سحر لَهُ وَمن أَتَى كَاهِنًا فَصدقهُ بِمَا يَقُول فقد كفر بِمَا أنزل على مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد وَرَوَاهُ الطَّبَرَانِيّ من حَدِيث ابْن عَبَّاس دون قَوْله وَمن أَتَى
إِلَى آخِره بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান