আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৬১২
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬১২. হযরত আবূ হুরায়রা (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জান্নাতে ইয়াকূত বা চুন্নি পাথরের কিছু সুউচ্চ প্রাসাদ থাকবে। তার উপর থাকবে যবরজদের কতগুলো কক্ষ। তার দরজাগুলো থাকবে অবারিত। প্রাসাদগুলো এমনি চমকাবে যেমন উজ্জ্বল তারকা চমকায়। আবু হুরায়রা (রা) বলেন, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ। কারা সেখান থাকবে? উত্তরে তিনি বললেনঃ যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরে ভালবাসে, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সাদাসিধেভাবে ইবাদতে তৎপর থাকে এবং যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরের সাথে সাক্ষাৎ করে।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4612- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن فِي الْجنَّة لعمدا من ياقوت عَلَيْهَا غرف من زبرجد لَهَا أَبْوَاب مفتحة تضيء كَمَا يضيء الْكَوْكَب الدُّرِّي
قَالَ قُلْنَا يَا رَسُول الله من يسكنهَا قَالَ المتحابون فِي الله والمتباذلون فِي الله والمتلاقون فِي الله
رَوَاهُ الْبَزَّار
قَالَ قُلْنَا يَا رَسُول الله من يسكنهَا قَالَ المتحابون فِي الله والمتباذلون فِي الله والمتلاقون فِي الله
رَوَاهُ الْبَزَّار