আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬০৭
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬০৭. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে, যাদেরকে তিনি কিয়ামতের দিন নূরের আসনে বসাবেন। মানুষের হিসাব-নিকাশ শেষ হওয়া পর্যন্ত নূর তাদের চেহারা আচ্ছাদিত করে রাখবে।
(তাবারানী হাদীসটি উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4581 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لله عبادا يجلسهم يَوْم الْقِيَامَة على مَنَابِر من نور يغشي وُجُوههم النُّور حَتَّى يفرغ من حِسَاب الْخَلَائق

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান