আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫৯৭
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৫৯৭. হযরত আবুদ-দারদা (রা) রাসূলুল্লাহ (ﷺ)-এর বরাত দিয়ে বলেন: যে দু' ব্যক্তি একে অপরের অবর্তমানে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে ভালবাসে, তাদের মধ্যে সে ব্যক্তিই আল্লাহর কাছে অধিকতর প্রিয়, যে তার সাথীকে অধিকতর ভালবাসে।
(তাবারানী হাদীসটি মযবূত ও উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4597- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ يرفعهُ قَالَ مَا من رجلَيْنِ تحابا فِي الله بِظهْر الْغَيْب إِلَّا كَانَ أحبهما إِلَى الله أشدهما حبا لصَاحبه

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد قوي
tahqiqতাহকীক:তাহকীক চলমান