আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫৭১
অধ্যায়ঃ শিষ্টাচার
প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৭১. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তিনটি জিনিস আরশের সাথে জড়িত। আত্মীয়তার বন্ধন বলে, হে আল্লাহ্! আমি তোমার কাছে আশ্রয়প্রার্থী। অতএব আমাকে যেন ছিন্ন না করা হয়। আমানত বলে, হে আল্লাহ। আমি তোমার আশ্রয়প্রার্থী। অতএব, আমাকে যেন খিয়ানত না করা হয়। নিয়ামত বলে, হে আল্লাহ। আমি তোমার সাহায্যপ্রার্থী। কাজেই আমি যেন অকৃতজ্ঞতার শিকার না হই।
(বাযযার (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4571- وَرُوِيَ عَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث متعلقات بالعرش الرَّحِم تَقول اللَّهُمَّ إِنِّي بك فَلَا أقطع وَالْأَمَانَة تَقول اللَّهُمَّ إِنِّي بك فَلَا أخان وَالنعْمَة تَقول اللَّهُمَّ إِنِّي بك فَلَا أكفر

رَوَاهُ الْبَزَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান