আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫৫০
অধ্যায়ঃ শিষ্টাচার
বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৫০. হযরত আবু লায়লা (রা) থেকে বর্ণিত। একদা রাসুলুল্লাহ্ (ﷺ)-কে ঘরের ছোট ছোট (সাপ) (মেলে ফেলা) সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন তিনি বলেন। এ সবের কোন কিছু তোমাদের ঘরে দেখলে বলবে, আমি তোমাদের নূহ্ ও সুলায়মান (আ)-এর শপথ দিয়ে বলছি, তোমরা আমাদেরকে কষ্ট দিও না। এর পরেও যদি দেখা যায়, তবে তাদের মেরে ফেলবে।
(আবু দাউদ, তিরমিযী, নাসাঈ বর্ণিত। তারা সবাই ইবন আবু লায়লা (র) থেকে, তিনি সাবিত থেকে, তিনি আবদুর রহমান ইব্‌ন আবু লায়লা থেকে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি হাসান-গরীব। কেননা, আমি এই সূত্র ব্যতীত হাদীসটি জানি না। আবু লায়লা হলেন, মুহাম্মদ ইবুন আবদুর রহমান ইবন আবু লায়লা।)
كتاب الأدب
التَّرْغِيب فِي قتل الوزغ وَمَا جَاءَ فِي قتل الْحَيَّات وَغَيرهَا مِمَّا يذكر
4550- وَعَن أبي ليلى رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سُئِلَ عَن جنان الْبيُوت فَقَالَ إِذا رَأَيْتُمْ مِنْهُنَّ شَيْئا فِي مَسَاكِنكُمْ فَقولُوا أنْشدكُمْ الْعَهْد الَّذِي أَخذ عَلَيْكُم نوح أنْشدكُمْ الْعَهْد الَّذِي أَخذ عَلَيْكُم سُلَيْمَان أَن لَا تؤذونا فَإِن عدن فاقتلوهن

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ كلهم من رِوَايَة ابْن أبي ليلى عَن ثَابت عَن عبد الرَّحْمَن بن أبي ليلى عَن أَبِيه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن غَرِيب لَا نعرفه إِلَّا من هَذَا الْوَجْه وَابْن أبي ليلى هُوَ مُحَمَّد بن عبد الرَّحْمَن بن أبي ليلى يَأْتِي
tahqiqতাহকীক:তাহকীক চলমান