আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫৩২
অধ্যায়ঃ শিষ্টাচার
চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো ও এই জাতীয় বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪৫৩২. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা নবী (ﷺ) একটি হাদীস বর্ণনা করেন। সে দিন আমরা যেরূপ খুশী হই, ইসলাম গ্রহণ অবধি তদনুরূপ খুশী আর কখনো হইনি। তিনি বলেন: রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়ায় মু'মিন লোককে পুরষ্কৃত করা হবে, পথহারাকে পথ প্রদর্শন, তোতলা ব্যক্তির কথা বুঝিয়ে দেওয়া, দুধপান করানো, এমনকি দুগ্ধদায়িনী উটনীর কষ্ট লাঘবে হাত দ্বারা দুধ দোহন করা ও সাদাকাতুল্য।
(আবু ই'আলাও বাযযার বর্ণিত। তবে বায়ার তার অন্য বর্ণনায় আরও বাড়িয়ে বলেন: স্ত্রী সহবাসেও রয়েছে স্বামীর জন্য সাওয়াব। এমন কি কেউ যদি কোন বস্তু হাত দিয়ে খুঁজে বস্তুর স্থান সনাক্ত করতে না পারে, তবে তা ধরে দেওয়া সাদাকাতুল্য অথবা তিনি অনুরূপ কোন শব্দ বলেছেন। কোন বস্তু হারিয়ে তজ্জন্য পেরেশানীর পর যদি আল্লাহ্ তাকে তা ফিরিয়ে দেন তবে উক্ত পেরেশানীও তার জন্য সাদাদাতুল্য এবং আল্লাহ্ তাকে সাওয়াব দান করবেন। তার সনদে মিনহাল ইব্‌ন খালীফা নামে এক জন অপরিচিত রাবী রয়েছেন। একাধিক মুহাদ্দিগণের নিকট তিনি বিশ্বস্ত। উক্ত মর্মের আরো হাদীস পেছনে অতিবাহিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إمَاطَة الْأَذَى عَن الطَّرِيق وَغير ذَلِك مِمَّا يذكر
4532- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ حدث نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم بِحَدِيث فَمَا فرحنا بِشَيْء مُنْذُ عرفنَا الْإِسْلَام أَشد من فرحنا بِهِ قَالَ إِن الْمُؤمن ليؤجر فِي إمَاطَة الْأَذَى عَن الطَّرِيق وَفِي هِدَايَة السَّبِيل وَفِي تَعْبِيره عَن الأرتم وَفِي منحة اللَّبن حَتَّى إِنَّه ليؤجر فِي السّلْعَة تكون مصرورة فيلمسها فتخطؤها يَده

رَوَاهُ أَبُو يعلى وَالْبَزَّار وَزَاد إِنَّه ليؤجر فِي إِتْيَانه أَهله حَتَّى إِنَّه ليؤجر فِي السّلْعَة تكون فِي طرف ثَوْبه فيلمسها فيفقد مَكَانهَا أَو كلمة نَحْوهَا فيخفق بذلك فُؤَاده فيردها الله عَلَيْهِ وَيكْتب لَهُ أجرهَا
وَفِي إِسْنَاده الْمنْهَال بن خَليفَة وَقد وَثَّقَهُ غير وَاحِد وَتقدم مَا يشْهد لهَذَا الحَدِيث
tahqiqতাহকীক:তাহকীক চলমান