আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৫২৬
অধ্যায়ঃ শিষ্টাচার
চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো ও এই জাতীয় বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪৫২৬. হযরত আবূ বারযা (রা) অন্য এক সূত্রে বলেন, একদা আমি বললামঃ ইয়া নাবী আল্লাহ্! আমাকে এমন বিষয়ে শিক্ষা দিন, যা দ্বারা আমি উপকৃত হব। তিনি বলেনঃ তুমি মুসলমানদের চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলবে।
(মুসলিম ও ইবন মাজা বর্ণিত।)
(মুসলিম ও ইবন মাজা বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إمَاطَة الْأَذَى عَن الطَّرِيق وَغير ذَلِك مِمَّا يذكر
4526- وَفِي رِوَايَة قَالَ أَبُو بَرزَة قلت يَا نَبِي الله عَلمنِي شَيْئا أنتفع بِهِ قَالَ اعزل الْأَذَى عَن طَرِيق الْمُسلمين
رَوَاهُ مُسلم وَابْن مَاجَه
رَوَاهُ مُسلم وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবতঃ এখানে প্রার্থনাকারীর উদ্দেশ্য ছিল এমন কোন বিষয় সম্পর্কে প্রার্থনা করা, যা তার কর্মক্ষমতার অন্তর্ভুক্ত। কেননা এই নেক আমল দ্বারাই লাভবান হওয়া যেতে পারে। নেক আমল যতই উত্তম হোক না কেন, যদি তদনুযায়ী আমল করা না হয় তবে তাতে কোন লাভ নেই। রাসূল (সা.) তাকে এমন সহজসাধ্য আমলের শিক্ষা দিলেন যা তার দ্বারা সহজে আদায় হতে পারে এবং বিশ্ববাসীর জন্যও তা' সহজসাধ্য হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ তারজুমানুস সুন্নাহ (মাওলানা বদরে আলম মিরাঠী রহ.)