আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫২০
অধ্যায়ঃ শিষ্টাচার
মুসলমানকে তাচ্ছিল্য করার প্রতি ভীতি প্রদর্শন এবং তাকওয়া ব্যতীত কারো উপর কারো মর্যাদা নেই
৪৫২০. হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের উদ্দেশ্যে আইয়ামে তাশরীকের মাঝামাঝি সময়ে বিদায় হজ্জের ভাষণ দেন। এ সময় তিনি বলেনঃ হে মানব মণ্ডলী! তোমাদের প্রতিপালক এক এবং তোমাদের (সকলের) পিতাও এক। সাবধান! অনারবের উপর আরবের, আরবের উপর অনারবের, কৃষ্ণাঙ্গের উপর শেতাঙ্গের এবং শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের একমাত্র তাকওয়া ব্যতীত কোন মর্যাদা নেই। আল্লাহর নিকট তোমাদের মধ্যকার অধিক তাকওয়া সম্পন্ন ব্যক্তিই সর্বাধিক সম্মানিত। দেখ, আমি কি দ্বীনের দাওয়াত (যথাযথভাবে) পৌঁছিয়াছি। সাহাবায়ে কিরাম বলেন: হাঁ, ইয়া রাসূলাল্লাহ্। তিনি বলেন: উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির কাছে তা পৌঁছিয়ে দেবে। এরপর তিনি تحريم الدماء والاموال والاعراض অনুচ্ছেদে হাদীসটি বর্ণনা করেছেন।
(বায়হাকী বর্ণিত। তিনি বলেন: তার হাদীসের সনদসুত্রে কোন কোন বর্ণনাকারী অপরিচিত রয়েছে।)
كتاب الأدب
التَّرْهِيب من احتقار الْمُسلم وَأَنه لَا فضل لأحد على أحد إِلَّا بالتقوى
4520- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ خَطَبنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي أَوسط أَيَّام التَّشْرِيق خطْبَة الْوَدَاع فَقَالَ يَا أَيهَا النَّاس إِن ربكُم وَاحِد وَإِن أَبَاكُم وَاحِد
أَلا لَا فضل لعربي على عجمي وَلَا لعجمي على عَرَبِيّ وَلَا لأحمر على أسود وَلَا لأسود على أَحْمَر إِلَّا بالتقوى إِن أكْرمكُم عِنْد الله أَتْقَاكُم
أَلا هَل بلغت قَالُوا بلَى يَا رَسُول الله
قَالَ فليبلغ الشَّاهِد الْغَائِب
ثمَّ ذكر الحَدِيث فِي تَحْرِيم الدِّمَاء وَالْأَمْوَال والأعراض
رَوَاهُ الْبَيْهَقِيّ وَقَالَ فِي إِسْنَاده بعض من يجهل
tahqiqতাহকীক:তাহকীক চলমান