আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫০৮
অধ্যায়ঃ শিষ্টাচার
গায়রুল্লাহর নামে ধর্ম নিয়ে শপথ করা এবং 'আমি ইসলাম থেকে মুক্ত' (মুসলমান নই) 'আমি কাফির' বলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৪৫০৮. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি শপথ করে বলে, আমি (মুসলমান নই) ইসলাম থেকে মুক্ত; একথায় যদি সে মিথ্যাবাদী হয়, তবে তা অনুরূপ হবে। যদি সে সত্যিই বলে থাকে, তাহলে কখনো সে ইসলামে নিরাপদে ফিরে আসবে না অর্থাৎ সে কাফির।
(আবু দাউদ, ইবন মাজা এবং হাকিম বর্ণিত ইমাম হাকিম (র) বলেনঃ এই হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী বিশুদ্ধ।)
كتاب الأدب
التَّرْهِيب من الْحلف بِغَيْر الله سِيمَا بالأمانة وَمن قَوْله أَنا بَرِيء من الْإِسْلَام أَو كَافِر وَنَحْو ذَلِك
4508- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من حلف قَالَ إِنِّي بَرِيء من الْإِسْلَام فَإِن كَانَ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ وَإِن كَانَ صَادِقا فَلَنْ يرجع إِلَى الْإِسْلَام سالما

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান