আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫০৫
অধ্যায়ঃ শিষ্টাচার
গায়রুল্লাহর নামে ধর্ম নিয়ে শপথ করা এবং 'আমি ইসলাম থেকে মুক্ত' (মুসলমান নই) 'আমি কাফির' বলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৪৫০৫. হাকিম (র) থেকে বর্ণিত। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি: আল্লাহ্ ব্যতীত অন্যের নামে যে সকল শপথ করা হয়, তাই শিরক।
كتاب الأدب
التَّرْهِيب من الْحلف بِغَيْر الله سِيمَا بالأمانة وَمن قَوْله أَنا بَرِيء من الْإِسْلَام أَو كَافِر وَنَحْو ذَلِك
4505- وَفِي رِوَايَة للْحَاكِم سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول كل يَمِين يحلف بهَا دون الله شرك
tahqiqতাহকীক:তাহকীক চলমান