আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫০৩
অধ্যায়ঃ শিষ্টাচার
গায়রুল্লাহর নামে ধর্ম নিয়ে শপথ করা এবং 'আমি ইসলাম থেকে মুক্ত' (মুসলমান নই) 'আমি কাফির' বলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৪৫০৩. ইব্‌ন মাজায় বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা নবী (ﷺ) এক ব্যক্তিকে তার পিতার নামে শপথ করতে শোনেন। তখন তিনি বলেনঃ তোমরা তোমাদের পিতার নামে শপথ করবে না। যে ব্যক্তি
আল্লাহর নামে শপথ করে, তার দান (কাফ্ফারা আদায়) করা উচিত। যাকে আল্লাহর নামে শপথ দেওয়া হয়,তার শপথ পূরণ করা উচিত এবং যে ব্যক্তি আল্লাহর নামে শপথ করতে সন্তুষ্ট নয়, আল্লাহ্ তার দায়িত্ব মুক্ত।
كتاب الأدب
التَّرْهِيب من الْحلف بِغَيْر الله سِيمَا بالأمانة وَمن قَوْله أَنا بَرِيء من الْإِسْلَام أَو كَافِر وَنَحْو ذَلِك
4503- وَفِي رِوَايَة لِابْنِ مَاجَه من حَدِيث بُرَيْدَة قَالَ سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجلا يحلف بِأَبِيهِ فَقَالَ لَا تحلفُوا بِآبَائِكُمْ من حلف بِاللَّه فليصدق وَمن حلف لَهُ بِاللَّه فليرض وَمن لم يرض بِاللَّه فَلَيْسَ من الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান