আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৪৮৯
অধ্যায়ঃ শিষ্টাচার
সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৮৯. হযরত ইবন উমার (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: বান্দা যখন মিথ্যা কথা বলে, ফিরিস্তা তার নিকট থেকে দুর্গন্ধের কারণে এক মাইল দূরে চলে যায়।
(তিরমিযী (র) বর্ণিত এবং ইবন আবুদ দুনিয়া তাঁর 'সামত গ্রন্থে' বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি হাসান।)
(তিরমিযী (র) বর্ণিত এবং ইবন আবুদ দুনিয়া তাঁর 'সামত গ্রন্থে' বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি হাসান।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4489 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا كذب العَبْد تبَاعد الْملك عَنهُ ميلًا من نَتن مَا جَاءَ بِهِ
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن
হাদীসের ব্যাখ্যা:
যেরূপ আমাদের বস্তু জগতে ভাল জিনিসের সুগন্ধ এবং পচা জিনিসের দুর্গন্ধ রয়েছে এবং ঘ্রাণশক্তিসম্পন্ন যে কোন প্রাণী তার ঘ্রাণ পেতে পারে, সেরূপ নৈতিক কর্মেরও গন্ধ রয়েছে। যখন বান্দা কোন সৎকর্ম করে, তখন তার সৎকর্মের প্রকৃতি ও গুরুত্ব অনুসার দুনিয়াতে সুগন্ধি ছড়িয়ে পড়ে। যখন কোন মন্দ ব্যক্তি মন্দ কাজ করে, তখন তার মন্দ কাজের দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে যায়। দুনিয়াবাসী নৈতিক আমলের দুর্গন্ধ ও সুগন্ধি অনুভব করতে পারে না। বিভিন্ন ইনতিযামের জন্য আল্লাহ যে সব ফেরেশতা দুনিয়াতে পাঠিয়ে থাকেন তারা সৎকর্মের সুগন্ধি এবং দুষ্কর্মের দুর্গন্ধ অনুভব করতে পারেন।
আমরা নৈতিক আমলের সুগন্ধি ও দুর্গন্ধ টের না পেলেও আমাদের আত্মা তা টের পায় এবং তার প্রমাণ হল ভাল মানুষের আত্মা ভাল মানুষের সংশ্রবে থাকতে চায়: ভাল মানুষের সান্নিধ্য লাভ করে তৃপ্ত ও আনন্দিত হয় এবং মন্দ মানুষের সংশ্রবে ভাল মানুষের আত্মা অতীষ্ঠ হয়ে উঠে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)