আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৪৭৩
অধ্যায়ঃ শিষ্টাচার
সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৭৩. মালিক (র) সূত্রে ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ কোন বান্দা যখন সর্বদা মিথ্যা বলে, তখন তার অন্তরে একটি দাগ পড়ে এবং তা কালো হতে থাকে, এমনকি তার অন্তর কৃষ্ণকায় হয়ে যায়। তখন সে আল্লাহর নিকট মিথ্যাবাদীদের তালিকাভুক্ত হয়ে যায়।
(মালিক (র) তাঁর মুয়াত্তায় অনুরূপ বর্ণনা করেন। পেছনে তদনুরূপ সনদসহ মারফু 'সূত্রে বর্ণিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4473- وَعَن مَالك أَنه بلغه أَن ابْن مَسْعُود قَالَ لَا يزَال العَبْد يكذب ويتحرى الْكَذِب فَتنْكت فِي قلبه نُكْتَة حَتَّى يسود قلبه فَيكْتب عِنْد الله من الْكَاذِبين

ذكره مَالك فِي الْمُوَطَّأ هَكَذَا وَتقدم بِنَحْوِهِ مُتَّصِلا مَرْفُوعا
tahqiqতাহকীক:তাহকীক চলমান