আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৪৬২
অধ্যায়ঃ শিষ্টাচার
সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৬২. হযরত আনাস ইবন মালিক (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: তোমরা আমার নিকট থেকে ছয়টি উপদেশ গ্রহণ কর, আমি তোমাদের জন্য জান্নাতের মঞ্জুরী দেব। তা হলঃ ১. তোমাদের কেউ যখন কথা বলে, তখন সে যেন মিথ্যা না বলে, ২. যখন অঙ্গীকার করে, তখন যেন ভঙ্গ না করে, ৩. যখন আমানত রাখা হয় তখন তা খিয়ানত না করে, ৪. তোমরা তোমাদের দৃষ্টি অবনমিত রাখবে, ৫. তোমাদের হাতকে হারাম থেকে বিরত রাখবে এবং ৬. তোমাদের লজ্জাস্থান সংরক্ষণ করবে।
(আবু বকর ইবন আবু শায়বা, আবু ই'আলা, হাকিম ও বায়হাকী (র) থেকে বর্ণিত। সাদ ইবন সিনান ব্যতীত অপরাপর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
(আবু বকর ইবন আবু শায়বা, আবু ই'আলা, হাকিম ও বায়হাকী (র) থেকে বর্ণিত। সাদ ইবন সিনান ব্যতীত অপরাপর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4462- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ تقبلُوا لي سِتا أتقبل لكم الْجنَّة إِذا حدث أحدكُم فَلَا يكذب وَإِذا وعد فَلَا يخلف وَإِذا ائْتمن فَلَا يخن غضوا أبصاركم وَكفوا أَيْدِيكُم واحفظوا فروجكم
رَوَاهُ أَبُو بكر بن أبي شيبَة وَأَبُو يعلى وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ ورواتهم ثِقَات إِلَّا سعد بن سِنَان
رَوَاهُ أَبُو بكر بن أبي شيبَة وَأَبُو يعلى وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ ورواتهم ثِقَات إِلَّا سعد بن سِنَان
হাদীসের ব্যাখ্যা:
যে বিশ্বাসী ব্যক্তি আরকানে ইসলাম পালন করে, আল্লাহর দীনকে বুলন্দ ও বিজয়ী করার জন্য চেষ্টা করে এবং হাদীসে বর্ণিত ছয়টি জিনিসের উপর আমল করে, সে জান্নাতে যাবে। যদি কোন ব্যক্তি শুধুমাত্র এ ছয়টি জিনিস পালন করে; কিন্তু নামায-রোযা প্রভৃতি পালন করে না বা আল্লাহর দীনকে গালিব ও বুলন্দ করার জন্য জিহাদের আহ্বানে সাড়া দান করে না, তাহলে সে জান্নাতের দাবিদার হতে পারবে না, বরং আল্লাহর হুকুম-আহকাম উপেক্ষা করা বা আরকানে ইসলাম অনুসরণ না করার দরুন সে নিন্দিত হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)