আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩৮০
অধ্যায়ঃ শিষ্টাচার
কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৮০. হযরত আনাস (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: চারটি বস্তু আমলকারীকে সর্বাধিক আনন্দ দেবে। তা হল : ১. নীরবতা অবলম্বন করা, আর এটি ইবাদতের প্রথম ধাপ, ২. বিনয়ী হওয়া, ৩. আল্লাহর যিকর করা এবং ৪. স্বল্প সম্পদ নিয়ে সন্তুষ্ট থাকা।
(হাকিম বর্ণিত। তিনি বলেন: হাদীসটির সনদ সহীহ্।
[হাফিয মুনযিরী (র) বলেন: উক্ত সনদে আওয়াম ইবন জুয়াইরিয়া নামে একজন বর্ণনাকারী রয়েছে। ইবন হিব্বান (র) তাঁর সম্পর্কে বলেন, তিনি একজন জাল হাদীস বর্ণনাকারী। তিনি অত্র হাদীসটিকে মুনকার হাদীস বলে মনে করেন। তবে তিনি হযরত আনাস (রা) থেকে মাওকুফ সনদ সূত্রে এটি বর্ণনা করেছেন। আর একথাই অধিক সামঞ্জস্যপূর্ণ। আবু শায়খ সাওয়াবও অন্যান্য অধ্যায়ে এই হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4380- وَعَن أنس رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَربع لَا يصبن إِلَّا بعجب الصمت وَهُوَ أول الْعِبَادَة والتواضع وَذكر الله عز وَجل وَقلة الشَّيْء

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ فِي إِسْنَاده الْعَوام وَهُوَ ابْن جوَيْرِية
قَالَ ابْن حبَان كَانَ يروي الموضوعات وَقد عد هَذَا الحَدِيث من مَنَاكِيره وَرُوِيَ عَن أنس مَوْقُوفا عَلَيْهِ وَهُوَ أشبه أخرجه أَبُو الشَّيْخ فِي الثَّوَاب وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান