আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৩৬৫
অধ্যায়ঃ শিষ্টাচার
কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৬৫. হযরত হারিস ইব্ন হিশাম (রা) থেকে বর্ণিত। একদা তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আরয করেন। ইয়া রাসুলাল্লাহ্। আপনি আমাকে এমন বিষয়ে অবহিত করুন, যা আমি দৃঢ়ভাবে ধরে রাখতে পারি। তখন রাসুলুল্লাহ্ (ﷺ) বলেন: তুমি এটি নিয়ন্ত্রণ করবে। একথা বলে তিনি তাঁর জিহ্বার দিকে ইশারা করেন। তাবারানী (দু'টি সনদে বর্ণনা করেন, তবে তাঁর একটি সনদ উত্তম।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4365- وَعَن الْحَارِث بن هِشَام رَضِي الله عَنهُ أَنه قَالَ لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَخْبرنِي بِأَمْر أَعْتَصِم بِهِ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أملك هَذَا وَأَشَارَ إِلَى لِسَانه
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ أَحدهمَا جيد
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ أَحدهمَا جيد