আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩৫৩
অধ্যায়ঃ শিষ্টাচার
কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৫৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যাকে আল্লাহ্ দুই চোয়ালের মধ্যবর্তী (রসনা) ও দুই পায়ের মধ্যবর্তী (লজ্জা) স্থানের অপকারীতা থেকে নিরাপদ রেখেছেন, সে জান্নাতী।
(তিরমিযী (র) বর্ণিত, তিনি বলেন: হাদীসটি হাসান। ইবন হিব্বানের সহীহ গ্রন্থ ও ইব্‌ন আবুদ দুনিয়া (র) বর্ণিত। তবে তার বর্ণনায় من وقاه الله স্থলে من حفظ ما بين لحييه)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4353- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من وَقَاه الله شَرّ مَا بَين لحييْهِ وَشر مَا بَين رجلَيْهِ دخل الْجنَّة

رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَابْن حبَان فِي صَحِيحه
وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا إِلَّا أَنه قَالَ من حفظ مَا بَين لحييْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান