আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৩৪৪
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৪৪. হযরত জাবির ইবন আবু তালহা আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: কোন মুসলমান অপর কোন মুসলমানকে যদি এমন স্থানে লাঞ্ছিত করে, যেখানে তার মানহানী ঘটে এবং সর্বদা খাটো করা হয়, আল্লাহ তাকে এমন স্থানে লাঞ্ছিত করবেন, যেখানে তার সাহায্য প্রাপ্তির আশা ছিল। আর যে মুসলমান কোন মুসলমানকে এমন স্থানে সাহায্য করে, যেখানে তার মর্যাদাহানী ঘটার সম্ভাবনা ছিল এবং সমাজচ্যুতির আশংকা ছিল, আল্লাহ্ তাকে এমন স্থানে সাহায্য করবেন, যেখানে তার সাহায্য পাওয়ার আশা ছিল।
(আবু দাউদ, ইবন আবুদ দুনিয়া ও অন্যান্যগণ বর্ণনা করেন। তবে তার সনদে দ্বিমত রয়েছে।)
(আবু দাউদ, ইবন আবুদ দুনিয়া ও অন্যান্যগণ বর্ণনা করেন। তবে তার সনদে দ্বিমত রয়েছে।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4344- وَعَن جَابر بن أبي طَلْحَة الْأنْصَارِيّ رَضِي الله عَنْهُم قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من امرىء مُسلم يخذل امْرأ مُسلما فِي مَوضِع تنتهك فِيهِ حرمته وينتقص فِيهِ من عرضه إِلَّا خذله الله فِي موطن يحب فِيهِ نصرته وَمَا من امرىء مُسلم ينصر مُسلما فِي مَوضِع ينتقص فِيهِ من عرضه وينتهك فِيهِ من حرمته إِلَّا نَصره الله فِي موطن يحب فِيهِ نصرته
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن أبي الدُّنْيَا وَغَيرهمَا وَاخْتلف فِي إِسْنَاده
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن أبي الدُّنْيَا وَغَيرهمَا وَاخْتلف فِي إِسْنَاده