আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩৪১
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৪১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন। যে ব্যক্তি দুনিয়াতে তার ভাইয়ের সম্মান হিফাযত করবে, কিয়ামতের দিন আল্লাহ্ তাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য একজন ফিরিশতা পাঠাবেন।
(ইবন আবুদ দুনিয়া (র) বসরার একজন মুহাদ্দিস থেকে বর্ণনা করেন। তবে তিনি তাঁর নাম বর্ণনা করেননি। আমার মনে হয় ইনি হলেন আবান ইবন আবু আয়্যাশ। তিনি মুহাদ্দিসগণের নিকট বর্জিত। যেমন অন্যান্য বর্ণনায় তার নাম উল্লেখ করে বর্ণিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4341- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من حمى عرض أَخِيه فِي الدُّنْيَا بعث الله عز وَجل ملكا يَوْم الْقِيَامَة يحميه عَن النَّار

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا عَن شيخ من أهل الْبَصْرَة لم يسمه عَنهُ وأظن هَذَا الشَّيْخ أبان بن أبي عَيَّاش وَهُوَ مَتْرُوك كَذَا جَاءَ مُسَمّى فِي رِوَايَة غَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান