আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩৩৯
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৩৯. হযরত আবু দারদা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানহানী করা থেকে বিরত থাকবে, আল্লাহ্ কিয়ামতের দিন তার চেহারা জাহান্নামের আগুন থেকে হিফাযত করবেন।
(তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান ইব্‌ন আবুদ দুনিয়া, আবু শায়খ (র) তাঁর তাওবীখ গ্রন্থে বর্ণনা করেন। তবে তার শব্দমালা এরূপঃ "যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানহানী করা থেকে বিরত থাকবে, কিয়ামতের দিন আল্লাহ্ তাকে জাহান্নাম থেকে হিফাযত করবেন"। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) নিম্নোক্ত আয়াত তিলাওয়াত করেন : وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ মু'মিনদের সাহায্য করা আমার দায়িত্ব”। (সূরা কম- ৪৭))
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4339- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من رد عَن عرض أَخِيه رد الله عَن وَجهه النَّار يَوْم الْقِيَامَة

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَابْن أبي الدُّنْيَا وَأَبُو الشَّيْخ فِي كتاب التوبيخ وَلَفظه قَالَ من ذب عَن عرض أَخِيه رد الله عَنهُ عَذَاب النَّار يَوْم الْقِيَامَة ثمَّ تَلا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَكَانَ حَقًا علينا نصر الْمُؤمنِينَ الرّوم 74
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৩৩৯ | মুসলিম বাংলা