আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩৩৭
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৩৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: পাঁচটি পাপ এমন যার কাফ্ফারা নেই। তা হলঃ ১. আল্লাহর সাথে শরীক করা, ২. বে-আইনীভাবে কাউকে হত্যা করা, ৩. কোন মু'মিনকে অপবাদ দেওয়া, ৪. জিহাদের মাঠ থেকে পালিয়ে যাওয়া এবং ৫. অন্যের সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে জেনেশুনে মিথ্যা শপথ করা।
(আহমাদ, বাকীয়া (র) সূত্রে বর্ণনা করেন। এটি হাদীসের একটি অংশ মাত্র।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4337- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خمس لَيْسَ لَهُنَّ كَفَّارَة الشّرك بِاللَّه وَقتل النَّفس بِغَيْر حق وبهت مُؤمن والفرار من الزَّحْف وَيَمِين صابرة يقتطع بهَا مَالا بِغَيْر حق

رَوَاهُ أَحْمد من طَرِيق بَقِيَّة وَهُوَ قِطْعَة من حَدِيث
tahqiqতাহকীক:তাহকীক চলমান