আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৩১৬
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩১৬. হযরত আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একবার আমরা একবার নবী (ﷺ) -এর নিকট ছিলাম। এক ব্যক্তি চলে যাবার পর অপর এক ব্যক্তি তার সমালোচনা করল। তখন নবী (ﷺ) বলেন: তুমি হালাল বস্তু খাও। সে বলল: আমি কী হালাল বস্তু খাব? আমি তো গোশত খাইনি। তিনি বলেন: তুমি তোমার ভাইয়ের গোশত খেয়েছ।
(হাদীসটি গরীব। আবু বাকর ইবন আবু শায়বা এবং তাবারানী নিজ শব্দে বর্ণনা করেন। তবে তার বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ।)
(হাদীসটি গরীব। আবু বাকর ইবন আবু শায়বা এবং তাবারানী নিজ শব্দে বর্ণনা করেন। তবে তার বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4316- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ كُنَّا عِنْد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَامَ رجل فَوَقع فِيهِ رجل من بعده فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم تحلل فَقَالَ وَمِمَّا أتحلل مَا أكلت لَحْمًا قَالَ إِنَّك أكلت لحم أَخِيك
حَدِيث غَرِيب رَوَاهُ أَبُو بكر بن أبي شيبَة وَالطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَرُوَاته رُوَاة الصَّحِيح
حَدِيث غَرِيب رَوَاهُ أَبُو بكر بن أبي شيبَة وَالطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَرُوَاته رُوَاة الصَّحِيح