আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪২৯১
অধ্যায়ঃ শিষ্টাচার
যে ব্যক্তি তার ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করা সত্ত্বেও ক্ষমা করে না, তার প্রতি ভীতি প্রদর্শন
৪২৯১. হযরত আয়েশা (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন। তোমরা ক্ষমা করলে তোমাদের নারীদেরও ক্ষমা করা হবে। তোমরা তোমাদের পিতামাতার বাধ্য থাকবে; তাহলে তোমাদের সন্তানরাও তোমাদের বাধ্য থাকবে। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করে, অথচ সে তাকে ক্ষমা করে না, সে আমার হাউযের নিকটেও আসতে পারবে না।
(তাবারানী আওসাত গ্রন্থে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْهِيب أَن يعْتَذر إِلَى الْمَرْء أَخُوهُ فَلَا يقبل عذره
4291- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عفوا تعف نِسَاؤُكُمْ وبروا آبَاءَكُم تبركم أبناؤكم وَمن اعتذر إِلَى أَخِيه الْمُسلم فَلم يقبل عذره لم يرد عَليّ الْحَوْض

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiqতাহকীক:তাহকীক চলমান