আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪২৭৫
অধ্যায়ঃ শিষ্টাচার
কোন মুসলমানকে ভয় দেখানো অথবা অস্ত্র দ্বারা ইংগিত করা, চাই তা কার্যকরভাবে হোক কি ঠাট্টাচ্ছলে ইত্যাদি কাজের প্রতি ভীতি প্রদর্শন
৪২৭৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবুল কাসিম (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি অস্ত্র উত্তোলন করে, সেও কাজ থেকে বিরত না হওয়া পর্যন্ত ফিরিশতা তার প্রতি লা'নত দিতে থাকে, যদিও সে তার সহোদর ভাই হয়।
(মুসলিম বর্ণিত।)
كتاب الأدب
التَّرْهِيب من ترويع الْمُسلم وَمن الْإِشَارَة إِلَيْهِ بسلاح وَنَحْوه جادا أَو مازحا
4275 - وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ أَبُو الْقَاسِم صلى الله عَلَيْهِ وَسلم من أَشَارَ إِلَى أَخِيه بحديدة فَإِن الْمَلَائِكَة تلعنه حَتَّى يَنْتَهِي وَإِن كَانَ أَخَاهُ لِأَبِيهِ وَأمه

رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান