আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪২৪২
অধ্যায়ঃ শিষ্টাচার
অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৪২. হযরত সাবিত ইবন যাহ্হাক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্মের নামে স্বেচ্ছায় মিথ্যা শপথ করবে, সে যা বলবে তাই হবে। আর যে ব্যক্তি কোন বস্তু দ্বারা আত্মহত্যা করবে, কিয়ামতের দিন তাকে সেই বস্তু দ্বারা শাস্তি দেওয়া হবে। মালিকানাবিহীন কোন বস্তু মানত করলে তার উপর কিছু বর্তাবে না। মু'মিন লোককে লা'নত দেয়া, তাকে হত্যা করার নামান্তর।
(বুখারী ও মুসলিম বর্ণিত। এ বিষয়ক হাদীস পেছনেও অতিবাহিত হয়েছে।)
(বুখারী ও মুসলিম বর্ণিত। এ বিষয়ক হাদীস পেছনেও অতিবাহিত হয়েছে।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4242- وَعَن ثَابت بن الضَّحَّاك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من حلف على يَمِين بِملَّة غير الْإِسْلَام كَاذِبًا مُتَعَمدا فَهُوَ كَمَا قَالَ
وَمن قتل نَفسه بِشَيْء عذب بِهِ يَوْم الْقِيَامَة وَلَيْسَ على رجل نذر فِيمَا لَا يملك وَلعن الْمُؤمن كقتله
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَتقدم
وَمن قتل نَفسه بِشَيْء عذب بِهِ يَوْم الْقِيَامَة وَلَيْسَ على رجل نذر فِيمَا لَا يملك وَلعن الْمُؤمن كقتله
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَتقدم