আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪২২৪
অধ্যায়ঃ শিষ্টাচার
কোন মুসলমানকে 'হে কাফির' বলে সম্বোধন করার প্রতি ভীতি প্রদর্শন
৪২২৪. হযরত আবূ যার (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছেন: যে ব্যক্তি কোন (মু'মিন) ব্যক্তিকে কুফরী শব্দমালা দ্বারা আহ্বান করে অথবা বলে, "হে আল্লাহর দুশমন! অথচ সে সেরূপ নয়, তখন তা তার দিকে ফিরে আসে।
(বুখারী, মুসলিম (র) একটি হাদীসের এরূপ বর্ণনা করেন।
حار - ফিরে আসা।)
كتاب الأدب
التَّرْهِيب من قَوْله لمُسلم يَا كَافِر
4224- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول وَمن دَعَا رجلا بالْكفْر أَو قَالَ يَا عَدو الله وَلَيْسَ كَذَلِك إِلَّا حَار عَلَيْهِ

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم فِي حَدِيث
حَار بِالْحَاء الْمُهْملَة وَالرَّاء أَي رَجَعَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান