আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪২১৫
অধ্যায়ঃ শিষ্টাচার
সম্পর্কোচ্ছেদ, ঘৃণা-বিদ্বেষ এবং পৃষ্ঠপ্রদর্শনের প্রতি ভীতি প্রদর্শন
৪২১৫. হযরত মু'আয ইব্‌ন জাবাল (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: ১৫ শাবান রাতে আল্লাহ্ সকল সৃষ্টি জগতের প্রতি উকি মেরে তাকান। তখন তিনি মুশরিক ও হিংসুক ব্যতীত সকলকে ক্ষমা করেন।
(তাবারানীর আওসাত গ্রন্থ, ইবন হিব্বানের সহীহ গ্রন্থ, বায়হাকী, ইবন মাজা নিজ শব্দে আবু মুসা আশ'আরী (রা) হতে ও বাযযার এবং বায়হাকী আবু বকর সিদ্দীক (রা) হতে অনুরূপ ত্রুটিমুক্ত সনদে উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْهِيب من التهاجر والتشاحن والتدابر
4215- وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يطلع الله إِلَى جَمِيع خلقه لَيْلَة النّصْف من شعْبَان فَيغْفر لجَمِيع خلقه إِلَّا لِمُشْرِكٍ أَو مُشَاحِن

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَرَوَاهُ ابْن مَاجَه بِلَفْظِهِ من حَدِيث أبي مُوسَى الْأَشْعَرِيّ وَالْبَزَّار وَالْبَيْهَقِيّ من حَدِيث أبي بكر الصّديق رَضِي الله عَنهُ بِنَحْوِهِ بِإِسْنَاد لَا بَأْس بِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান