আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪১০৩
অধ্যায়ঃ শিষ্টাচার
হাস্যোজ্জ্বল চেহারা, নম্রবাক্য এবং অন্যান্য বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪১০৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: উত্তম বাক্য বিনিময়ে রয়েছে দানের সাওয়াব।
বুখারী, মুসলিমের এক হাদীসে বর্ণিত আছে।
বুখারী, মুসলিমের এক হাদীসে বর্ণিত আছে।
كتاب الأدب
التَّرْغِيب فِي طلاقة الْوَجْه وَطيب الْكَلَام وَغير ذَلِك مِمَّا يذكر
4103- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ والكلمة الطّيبَة صَدَقَة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم فِي حَدِيث
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم فِي حَدِيث
হাদীসের ব্যাখ্যা:
নরম ও মিষ্ট কথাবার্তা সদকা হওয়ার অর্থ হল তার দ্বারা সওয়াব হাসিল করা যায়। বিনম্র ব্যবহার ও মিষ্ট কথাবার্তা আল্লাহ তা'আলা পসন্দ করেন এবং মিষ্টভাষী ও বিনম্র ঈমানদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইযযত প্রচুর সওয়াব দান করেন। সুমিষ্ট সম্ভাষণ এবং বিনম্র ব্যবহারের দ্বারা মানুষ দুনিয়া ও আখিরাতের অজস্র কল্যাণ হাসিল করতে পারে। আর তাই আলোচ্য হাদীসে এই দুটো গুণকে সদকা বা দান বলে উল্লেখ করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)