আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭১৪
অধ্যায়ঃ হদ্দ
আল্লাহ যার হত্যা যথার্থ কারণ ব্যতীত হারাম করেছেন তাকে হত্যা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৭১৪. ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে তার নিজ শব্দে বর্ণনা হচ্ছে এইঃ "যে ব্যক্তি কোন যিম্মীকে অন্যায়ভাবে হত্যা করবে, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ একশ বছরের দূরের পথ থেকে পাওয়া যাবে।"
كتاب الحدود
التَّرْهِيب من قتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ
3714- وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَلَفظه قَالَ من قتل نفسا معاهدة بِغَيْر حَقّهَا لم يرح رَائِحَة الْجنَّة وَإِن ريح الْجنَّة ليوجد من مسيرَة مائَة عَام
فِي غير كنهه أَي فِي غير وقته الَّذِي يجوز قَتله فِي حِين لَا عهد لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান