আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭১২
অধ্যায়ঃ হদ্দ
আল্লাহ যার হত্যা যথার্থ কারণ ব্যতীত হারাম করেছেন তাকে হত্যা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৭১২. হযরত আবু বাকরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: যে ব্যক্তি কোন যিম্মীকে অন্যায়ভাবে হত্যা করবে, তার জন্য আল্লাহ্ জান্নাত হারাম করে দেবেন।
(আবূ দাউদ ও নাসাঈ বর্ণিত। তবে নাসাঈর বর্ণনায় ريحها অতিরিক্ত আছে। في غير كنهه নিরাপত্তা দান অথবা সন্ধিচুক্তি থাকা অবস্থায় কাউকে অন্যায়ভাবে হত্যা করা।)
كتاب الحدود
التَّرْهِيب من قتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ
3712- وَعَن أبي بكرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من قتل معاهدا فِي غير كنهه حرم الله عَلَيْهِ الْجنَّة

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَزَاد أَن يشم رِيحهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান