আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৯৫
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৯৫. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মদপান করে, আল্লাহ্ তাকে জাহান্নামের উত্তপ্ত পানি পান করাবেন।
(বাযযার বর্ণিত।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3595- وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من شرب الْخمر أسقاه الله من حميم جَهَنَّم

رَوَاهُ الْبَزَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান