আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩২৯৩
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
আহারের পূর্বে ও পরে হাত ধোয়ার প্রতি অনুপ্রেরণা এবং হাতে খানার ঘ্রাণ না ধুয়ে ঘুমিয়ে পাড়ার প্রতি ভীতি প্রদর্শন
৩২৯৩. হযরত হুরায়রা (রা) থেকে বণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয়ই শয়তান অধিক লেহন করে কাজেই তাকে তোমরা নিজেদের ব্যাপারে ভয় কর যে ব্যক্তি হাতে গোশতের ঘ্রাণ অথবা ঝোল থাকা অবস্থায় রাত কাটায় এবং এজন্য তার উপর কোন বিপদ পতিত হয়, সে যেন' কেবল নিজকেই তিরস্কার করে।
(তিরমিযী ও হাকিম বর্ণিত, তাঁরা উভয়ে ইয়াকুব ইবনে ওয়ালীদ মাদানী থেকে, তিনি ইবনে আবু যিব থেকে, তিনি মাকবুরী থেকে বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) বলেন: এদিক থেকে হাদীসটি গরীব। সুহায়ল ইবনে আবু সালিহ (র) থেকে তিনি তাঁর পিতা সূত্রে তিনি আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন। ইমাম হাকিম (র) বলেন, হাদীসটির সনদ সূত্র সহীহ।
[হাফিয মুনযিরী (র) বলেনঃ ইয়াকুব ইবনে ওয়ালীদ আযদী, ইনি একজন চরম মিথ্যুক ও অপবাদ দুষ্ট ব্যক্তি। তার বর্ণনা প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য নয়। কিন্তু এতদসত্ত্বেও তার থেকে ইমাম বায়হাকী ও বাগাভী হাদীস বর্ণনা করেছেন। তাঁরা উভয় ব্যতীত অন্যান্যগণ যুহায়র ইবনে মু'আবিয়া থেকে, তিনি সুহায়ল ইবনে আবু সালিহ হতে, তিনি আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) এদিকে ইঙ্গিত করেছেন। ইমাম বাগভী (র) শারহে সুন্নাহ গ্রন্থে বর্ণনা করেন, হাদীসটি হাসান। সুহায়ল ইবনে আবু গালিব যদিও সমালোচিত ব্যক্তি, তবে যেহেতু ইমাম মুসলিম (র) তাঁর সহীহ গ্রন্থে প্রমাণ স্বরূপ তার বর্ণনা গ্রহণ করেছেন, অনুরূপ ইমাম বুখারী (র) মুতাব'আত গ্রহণ করেন। কাজেই, তাঁর বর্ণনা গ্রহণযোগ্য। সালমী (র) বলেন: একদা আমি ইমাম দারু কুতনীকে জিজ্ঞেস করি যে, ইমাম বুখারী (র) তাঁর সহীহ গ্রন্থে সুহায়লের বর্ণনা কেন ছেড়ে দিলেন? তিনি বলেন: আমি সুহায়লকে দোষী হিসেবে মনে করি না। মোদ্দাকথা, এ বিষয়ে বর্ণনা দীর্ঘ তবে তার থেকে শু'বা ও মালিক (র) হাদীস বর্ণনা করেছেন এবং জমহুর মুহাদ্দিস তাঁর বর্ণনা বিশ্বস্ত বলেছেন। তাঁর হাদীসটি হাসান।)

كتاب الطعام
التَّرْغِيب فِي غسل الْيَد قبل الطَّعَام إِن صَحَّ الْخَبَر وَبعده والترهيب أَن ينَام وَفِي يَده ريح الطَّعَام لَا يغسلهَا
3293- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الشَّيْطَان حساس لحاس فَاحْذَرُوهُ على أَنفسكُم من بَات وَفِي يَده ريح غمر فَأَصَابَهُ شَيْء فَلَا يَلُومن إِلَّا نَفسه
رَوَاهُ التِّرْمِذِيّ وَالْحَاكِم كِلَاهُمَا عَن يَعْقُوب بن الْوَلِيد الْمدنِي عَن ابْن أبي ذِئْب عَن المَقْبُري عَنهُ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب من هَذَا الْوَجْه وَقد رُوِيَ من حَدِيث سُهَيْل بن أبي صَالح عَن أَبِيه عَن أبي هُرَيْرَة انْتهى وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ يَعْقُوب بن الْوَلِيد الْأَزْدِيّ هَذَا كَذَّاب واتهم لَا يحْتَج بِهِ لَكِن رَوَاهُ
الْبَيْهَقِيّ وَالْبَغوِيّ وَغَيرهمَا من حَدِيث زُهَيْر بن مُعَاوِيَة عَن سُهَيْل بن أبي صَالح عَن أبي هُرَيْرَة كَمَا أَشَارَ إِلَيْهِ التِّرْمِذِيّ وَقَالَ الْبَغَوِيّ فِي شرح السّنة حَدِيث حسن
وَهُوَ كَمَا قَالَ رَحمَه الله فَإِن سُهَيْل بن أبي صَالح وَإِن كَانَ تكلم فِيهِ فقد روى لَهُ مُسلم فِي الصَّحِيح احتجاجا واستشهادا وروى لَهُ البُخَارِيّ مَقْرُونا وَقَالَ السّلمِيّ سَأَلت الدَّارَقُطْنِيّ لم ترك البُخَارِيّ سهيلا فِي الصَّحِيح فَقَالَ لَا أعرف لَهُ فِيهِ عذرا وَبِالْجُمْلَةِ فَالْكَلَام فِيهِ طَوِيل وَقد روى عَنهُ شُعْبَة وَمَالك وَوَثَّقَهُ الْجُمْهُور وَهُوَ حَدِيث حسن وَالله أعلم