আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩২৭৯
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
মানুষকে খানার দিকে আহবান করা হলে তা বিনা ওযরে প্রত্যাখ্যান করার প্রতি ভীতি প্রদর্শন এবং দাওয়াত কবুল করার নির্দেশ এবং সৎলোকের খানা গ্রহণ প্রসঙ্গে
৩২৭৯. হযরত আবুশ শায়খ ইবনে হিব্বানের "তাওরীখ অধ্যায়" আবু আইউব আনসারী (রা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি অপরিহার্য হক রয়েছে। এ গুলোর মধ্য থেকে যে একটি বর্জন করবে, সে একটি অপরিহার্য হক বর্জন করবে। তা হলঃ ১. দাওয়াত গ্রহণ করা, ২. সাক্ষাৎ হলে সালাম দেওয়া, ৩. হাঁচির জবাব দেওয়া, ৪. রোগাক্রান্ত হলে কুশলাদি জিজ্ঞেস করা, ৫. এবং পরামর্শ চাওয়া হলে উত্তম পরামর্শ দেওয়া।
كتاب الطعام
التَّرْهِيب من أَن يدعى الْإِنْسَان إِلَى الطَّعَام فَيمْتَنع من غير عذر وَالْأَمر بإجابة الدَّاعِي وَمَا جَاءَ فِي طَعَام المتباريين
3279- وروى أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب التوبيخ وَغَيره عَن أبي أَيُّوب الْأنْصَارِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سِتّ خِصَال وَاجِبَة للْمُسلمِ على الْمُسلم من ترك شَيْئا مِنْهُنَّ فقد ترك حَقًا وَاجِبا يجِيبه إِذا دَعَاهُ وَإِذا لقِيه أَن يسلم عَلَيْهِ وَإِذا عطس أَن يشمته وَإِذا مرض أَن يعودهُ وَإِذا استنصحه أَن ينصح لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান