আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩১৩৪
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৩৪. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আখিরাতে আল্লাহর নি'আমতের আশা করে, সে যেন (দুনিয়াতে) রেশমী পোশাক দ্বারা উপকৃত না হয়। (পরিধান না করে)
(আহমাদ বর্ণিত। এই হাদীসের মধ্যে একটি ঘটনা বর্ণিত আছে।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3134- وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يسْتَمْتع بالحرير من يَرْجُو أَيَّام الله

رَوَاهُ أَحْمد وَفِيه قصَّة
tahqiqতাহকীক:তাহকীক চলমান