আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০০৬
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্ত্রীদের একজনকে প্রধান্য দেওয়া এবং তাদের মধ্যে সুবিচার বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৩০০৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহর (ﷺ) বলেছেন: যার দু'জন স্ত্রী আছে অথচ সে যদি তাদের একজনের প্রতি সুবিচার না করে, কিয়ামতের দিন সে এক অঙ্গ অবশ অবস্থায় উপস্থিত হবে।
(তিরমিযী (র) বর্ণিত। তবে ইমাম তিরমিযী (র) এ হাদীস সম্পর্কে মন্তব্য করেছেন এবং হাকিমও। হাকিম (র) বলেন: হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ্।
ইমাম আবু দাউদ (র) নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, "যার দু'জন স্ত্রী আছে, সে তাদের একজনের প্রতি ঝুঁকে পড়লে, সে ব্যক্তি কিয়ামতের দিন এক দিক ন্যুব্জ অবস্থায় উপস্থিত হবে।"
ইমাম নাসাঈ (র) নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, "যার দু'জন স্ত্রী আছে, সে তাদের একজনের প্রতি ঝুঁকে পড়লে কিয়ামতের দিন সে এক অঙ্গ অবশ অবস্থায় উপস্থিত হবে।"
ইমাম ইবনে মাজাহ এবং ইবনে হিববান তাঁর সহীহ গ্রন্থে নাসাঈ (র)-এর অনুরূপ বর্ণনা করেন। তবে তাঁরা বলেন, "সে কিয়ামতের দিন উপস্থিত হবে অথচ তার দেহের এক অংশ অবশ হবে"।)

كتاب النكاح
التَّرْهِيب من تَرْجِيح إِحْدَى الزَّوْجَات وَترك الْعدْل بَينهم
3006- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من كَانَت عِنْده امْرَأَتَانِ فَلم يعدل بَينهمَا جَاءَ يَوْم الْقِيَامَة وَشقه سَاقِط
رَوَاهُ التِّرْمِذِيّ وَتكلم فِيهِ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
وَرَوَاهُ أَبُو دَاوُد وَلَفظه من كَانَت لَهُ امْرَأَتَانِ فَمَال إِلَى إحدهما جَاءَ يَوْم الْقِيَامَة وَشقه مائل وَالنَّسَائِيّ وَلَفظه من كَانَت لَهُ امْرَأَتَانِ يمِيل لإحداهما على الْأُخْرَى جَاءَ يَوْم الْقِيَامَة أحد شقيه مائل
وَرَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه بِنَحْوِ رِوَايَة النَّسَائِيّ هَذِه إِلَّا أَنَّهُمَا قَالَا جَاءَ يَوْم الْقِيَامَة وَأحد شقيه سَاقِط