আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০০৪
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্বামীর প্রতি তার স্ত্রীর হক আদায় ও তার প্রতি সদাচরণ এবং স্ত্রীর প্রতি তার স্বামীর হক আদায় ও আনুগত্য করার অনুপ্রেরণা এবং স্বামীর হক বিনষ্ট করা ও বিরোধিতা করার প্রতি ভীতি প্রদর্শন
৩০০৪. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, বাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: দুই ব্যক্তির সালাত তাদের মাথা অতিক্রম করে না (অর্থাৎ ব্যক্তির সালাত কবুল হয় না)। তারা হলঃ ১. পলাতক গোলাম, যতক্ষণে সে তার মনিবের কাছে ফিরে না আসে এবং ২. অবাধ্য স্ত্রী- যতক্ষণে সে অবাধ্যতা পরিহার না করে।
(তাবারানী উত্তম সনদে এবং হাকিমও বর্ণনা করেছেন।)
كتاب النكاح
ترغيب الزَّوْج فِي الْوَفَاء بِحَق زَوجته وَحسن عشرتها وَالْمَرْأَة بِحَق زَوجهَا وطاعته وترهيبها من إِسْقَاطه ومخالفته
3004- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اثْنَان لَا تجَاوز صلاتهما رؤوسهما عبد أبق من موَالِيه حَتَّى يرجع وَامْرَأَة عَصَتْ زَوجهَا حَتَّى ترجع

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد وَالْحَاكِم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩০০৪ | মুসলিম বাংলা