আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ২৯৩৪
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
বিবাহ অধ্যায় এবং এর সংশ্লিষ্ট বিষয়।
চোখ নিম্নগামী করার প্রতি অনুপ্রেরণা এবং অবাধ চলাফেরা, বেগানা মহিলার সাথে নির্জনবাস এবং তাকে স্পর্শ করার প্রতি ভীতি প্রদর্শন
২৯৩৪. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) থেকে আল্লাহ্ তা'আলার সূত্রে বর্ণিত। (হারাম) দৃষ্টি হল ইবলীসের বিষাক্ত তীরসমূহের অন্যতম। কাজেই, যে আমার ভয়ে তার দৃষ্টি ফিরিয়ে নবে, আমি তার অন্তরে এমন ঈমান সৃষ্টি করব, যাতে সে তার স্বাদ পাবে।
(তাবারানী (র) বর্ণিত। হুযায়ফা (রা) থেকে হাকিম সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ হাদীসটি সহীহ সনদে বর্ণিত।
হাফিয (র) বলেন, ইমাম তাবারানী ও হাকিম (র) আবদুর রহমান ইবনে ইসহাক ওয়াসিতী সূত্রে উক্ত হাদীসটি বর্ণনা করেন। আর তিনি একজন অপরিচিত লোক।)
كتاب النكاح
كتاب النِّكَاح وَمَا يتَعَلَّق بِهِ
الترغيب في غض البصر والترهيب من اطلاقه ومن الخلوة بالاجنبية ولمسها
2934- عَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَعْنِي عَن ربه عز وَجل النظرة سهم مَسْمُوم من سِهَام إِبْلِيس من تَركهَا من مخافتي أبدلته إِيمَانًا يجد حلاوته فِي قلبه

رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْحَاكِم من حَدِيث حُذَيْفَة وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ خرجاه من رِوَايَة عبد الرَّحْمَن بن إِسْحَاق الوَاسِطِيّ وَهُوَ واه
tahqiqতাহকীক:তাহকীক চলমান