আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৯৩২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অনুচ্ছেদ
২৯৩২. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিন ব্যক্তির সালাত কবুল হবে না। তারা হলঃ ১. যে তার কাওমের সালাতের ইমামতী (নেতৃত্ব, প্রশাসন) করে, অথচ তারা তার প্রতি অসন্তুষ্ট, ২. যে ব্যক্তি দেবারে সালাত আদায় করে। দেবার হলঃ সালাতের সময় চলে যাওয়ার পর সালাত আদায় করা এবং ৩. যে ব্যক্তি স্বাধীন ব্যক্তিকে দাসে পরিণত করে।
(ইমাম আবু দাউদ ও ইবনে মাজাহ (র) আবদুর রহমান ইবনে যিয়াদ ইবনে আন'উম সূত্রে ইমরান মা'আফেরী থেকে বর্ণনা করেছেন।
ইমাম খাত্তাবী (র) বলেন, স্বাধীন ব্যক্তিকে দু'ভাবে দাসে পরিণত করা যেতে পারে। তা হল: ১. তাকে মুক্ত করে দিয়ে মুক্তি সংক্রান্ত বিষয়ে গোপন করা অথবা অস্বীকার করা। এটি এই দুই প্রকারের মধ্যে সর্বাধিক নিকৃষ্ট। ২. দাস মুক্ত করার পর তাকে জবরদস্তিমূলকভাবে খিদমতে আটকে রাখা।)
كتاب البيوع
فصل
2932- عَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة لَا تقبل مِنْهُم صَلَاة من تقدم قوما وهم لَهُ كَارِهُون وَرجل أَتَى الصَّلَاة دبارا
والدبار أَن يَأْتِيهَا بعد أَن تفوته وَرجل اعتبد محرره

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه من طَرِيق عبد الرَّحْمَن بن زِيَاد بن أنعم عَن عمرَان الْمعَافِرِي عَنهُ
قَالَ الْخطابِيّ واعتباد الْمُحَرر يكون من وَجْهَيْن أَحدهمَا أَن يعتقهُ ثمَّ يكتم عتقه أَو يُنكره وَهَذَا أشر الْأَمريْنِ وَالثَّانِي أَن يعتقله بعد الْعتْق فيستخدمه كرها
tahqiqতাহকীক:তাহকীক চলমান