আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৬৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সুদের ভয়াবহ পরিণাম
২৮৬৯. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মি'রাজ রজনীতে আমি সপ্তম আসমানে আরোহণ করে উপরের দিকে তাকাতেই বজ্র, বিদ্যুৎ ও গর্জন দেখলাম। তিনি বলেন, আমি এমন এক জাতির কাছে এলাম, যাদের উদর ছিল বিশাল ঘরের ন্যায়, যাতে ছিল সাপ, আর তা বাহির থেকে তাদের উদরে দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাঈল। এরা কারা? তিনি বললেন, তারা সুদখোর।
(আহমাদ (র) দীর্ঘ হাদীস বর্ণনা করেছেন। ইবনে মাজাহ (র) সংক্ষেপে এবং ইস্পাহানী আলী ইবনে যায়িদ- আবূ সালাত (র) সূত্রে আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন।)

كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2869- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رَأَيْت لَيْلَة أسرِي بِي لما انتهينا إِلَى السَّمَاء السَّابِعَة فَنَظَرت فَوقِي فَإِذا أَنا برعد وبروق وصواعق
قَالَ فَأتيت على قوم بطونهم كالبيوت فِيهَا الْحَيَّات ترى من خَارج بطونهم قلت يَا جِبْرِيل من هَؤُلَاءِ قَالَ هَؤُلَاءِ أَكلَة الرِّبَا
رَوَاهُ أَحْمد فِي حَدِيث طَوِيل وَابْن مَاجَه مُخْتَصرا والأصبهاني كلهم من رِوَايَة عَليّ بن زيد عَن أبي الصَّلْت عَن أبي هُرَيْرَة

হাদীসের ব্যাখ্যা:
মি'রাজ রজনীতে রাসূলুল্লাহ ﷺ-কে অদৃশ্য জগতের বহু জিনিস প্রত্যক্ষ করানো হয়েছিল। এর অংশ হিসাবে জান্নাত ও জাহান্নামের কতক দৃশ্যও দেখানো হয়েছিল, যেমন স্বয়ং তাঁর 'হাক্কুল ইয়াকীন' (অদৃশ্য বিশ্বাসের পর) ‘আইনুল ইয়াকীন’ (দৃশ্য বিশ্বাসের) এ মর্যাদাও অর্জিত হয়। যাতে তিনি নিজে দেখার ভিত্তিতেও লোকজনকে শাস্তি ও আযাব সম্বন্ধে অবহিত করতে সক্ষম হন।
এ পরম্পরায় তিনি একটি এ দৃশ্যও দেখতে পান যা আলোচ্য হাদীসে উল্লিখিত হয়েছে। কতক লোকের পেট এত বড় যেন প্রাসাদ আর তাতে সাপ ভর্তি রয়েছে, যা বাইর থেকেই দর্শক দেখতে পায়। তাঁর জিজ্ঞাসার জওয়াবে হযরত জিব্রাইল (আ) বললেন, এরা সুদখোর লোক, যাদের এ ভয়ঙ্কর আযাবে লিপ্ত করা হয়েছে।
সাহাবায়ে কিরাম হুজুর ﷺ-এর এ চাক্ষুষ দেখা স্বয়ং তারই বর্ণনায় শুনেছেন। আল্লাহ তা'আলা এ হাদীসের পরবর্তী বর্ণনাকারীদের উত্তম পুরস্কার দান করুন, যাদের শ্রমের অবদানের ফলে হাদীসের নির্ভরযোগ্য কিতাবসমূহের মাধ্যমে এ দেখা আমাদের নিকটও পৌছেছে। আল্লাহ তা'আলা আমাদের এরূপ ইয়াকীন দান করুন যেন অন্তর-চক্ষু দ্বারা এ দৃশ্য আমাদেরও পরিদৃশ্য হয়।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)