আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৬৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সুদের ভয়াবহ পরিণাম
২৮৬৭. হযরত ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি নবী করীম (ﷺ) সূত্রে একটি হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যে জাতির মধ্যে ব্যভিচার ও সুদের ব্যাপক প্রসার ঘটে, তারা তাদের উপর আল্লাহর শাস্তি অবধারিত করে নেয়।
(আবু ই'য়ালা বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2867- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ ذكر حَدِيثا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَقَالَ فِيهِ مَا ظهر فِي قوم الزِّنَا والربا إِلَّا أحلُّوا بِأَنْفسِهِم عَذَاب الله

رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান